‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন তমা রশিদ।
তিনি প্রায় ৪০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বিজয় অর্জন করেন।
রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
সেখানেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তমা রশিদের নাম।
বিজয়ের পর তমা রশিদ জানান,এই প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জিতেছে।
দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন তার জন্য বিশেষ অনুভূতির।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সহজ ছিল না।
বিশেষ করে ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র।
তমা জানান, কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে ভালো পারফরম্যান্স তাকে এগিয়ে দেয়।
জানা গেছে, আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তিনি থাইল্যান্ড থেকে দেশে ফিরবেন।
দেশেফিরে তিনি আবার উপস্থাপনায় মনোযোগ দেবেন।
পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবে কাজ করতে চান।