১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে সম্পর্কের অভিযোগে আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যিনি ‘রিপন ভিডিও’ নামে পরিচিত। ঘটনাটি নেত্রকোনা সদর উপজেলার নন্দুরা গ্রামে। স্থানীয়দের দাবি, সোমবার বিকেলে রিপন মিয়া ও ওই কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখে তাকে আটক করা হয়।
পরে গ্রাম্য সালিশে ৫ লাখ টাকা জরিমানা এবং অবিলম্বে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। স্থানীয় সূত্র আরও জানায়, কিছুদিন আগে তিনি ওই গ্রামে জমি কিনে পরিবারসহ বসবাস শুরু করেছিলেন।
এর আগেও স্ত্রী-সন্তানের পরিচয় গোপন রাখা এবং বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা না করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে সর্বশেষ অভিযোগ ও সালিশের বিষয়ে রিপন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া গেছে।