লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ জুন ২০২৬ | ০২:০৯ অপরাহ্ণ
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ রোববার (৭ জুন, ২০২৬) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

দেশব্যাপী ব্যাপক জনরোষের মুখে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় এবং মাত্র ৫টি শুনানিতে এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। আইনজীবীদের মতে, দেশের ইতিহাসে কোনো ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত রায় ঘোষণার নজির নেই।

মামলার সংক্ষিপ্ত পটভূমি:

  • ঘটনা ও মামলা: গত ১৯ মে পল্লবীতে প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন।

  • অপরাধের বিবরণ: তদন্ত অনুযায়ী, সোহেল শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে এবং লাশ টুকরো করার চেষ্টা করে।

  • অভিযোগ: গত ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য ও স্বামীকে সহায়তার অভিযোগ আনা হয়।

গত ১ জুন এ মামলায় অভিযোগ গঠন এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ৪ জুন যুক্তিতর্ক শেষে আজ আদালত দুই আসামিকে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

ট্যাগ: জাতীয়