চীনের একটি বিশ্ববিদ্যালয় বসন্ত ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করতে ও প্রকৃতি উপভোগ করতে বলেছে।
Sichuan Southwest Vocational College of Aviation তাদের WeChat অ্যাকাউন্টে জানিয়েছে, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ছুটির থিম “ফুল দেখো, রোমান্স উপভোগ করো”।
শিক্ষার্থীদের বই-খাতা সরিয়ে রেখে বাইরে ঘুরতে ও সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া হয়েছে।
চীনে জনসংখ্যা কমে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করছে, বেশি অবসর সময় মানুষকে পরিবার ও সন্তান নেওয়ার দিকে আগ্রহী করবে।
এদিকে দেশজুড়ে বসন্ত ছুটি চালুর পরিকল্পনাও শুরু হয়েছে।