জাতীয় নাগরিক পার্টি—এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ সাব্বির।
৭ অক্টোবর জাতীয় যুবশক্তির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সিদ্ধান্তের ভিত্তিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
নতুন দায়িত্বে সাজ্জাদ সাব্বির সাংগঠনিক যোগাযোগ, কৌশলগত যোগাযোগ, জনসংযোগ এবং তরুণদের সম্পৃক্ততার বিষয়গুলোতে কাজ করবেন। সংগঠনের যোগাযোগ কৌশল প্রণয়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল কমিউনিকেশন এবং সাংগঠনিক বার্তা তৈরিতে তার অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
সাজ্জাদ সাব্বির দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগঠন ও যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। জুলাই বিপ্লবভিত্তিক বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম ও সংগঠনে প্রচার ও জনসংযোগের দায়িত্বেও ছিলেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব নেন।
পেশাগতভাবে তিনি একজন কমিউনিকেশন পেশাজীবী। ব্র্যান্ডিং, ক্যাম্পেইন ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন, ডিজিটাল কনটেন্ট ও আর্ট ডিরেকশনে তার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি কৌশলগত যোগাযোগ, জনসংযোগ ও রাজনৈতিক যোগাযোগ নিয়েও কাজ করছেন।
জাতীয় ও অনলাইন গণমাধ্যমে তার রাজনৈতিক কলাম, মতামত ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। রাজনৈতিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ, নাগরিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় যোগাযোগ ও বিভিন্ন নীতিগত বিষয়েও তিনি লেখালেখি ও আলোচনায় অংশ নেন।
নতুন দায়িত্বে তার অন্যতম লক্ষ্য হবে তরুণদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি এবং সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক বার্তা বৃহত্তর তরুণ সমাজের কাছে সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।