ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে যান।
বুধবার সকাল ৯ টার পাঁচ মিনিট আগে তিনি অফিসে পৌঁছান।
সেখানে গিয়ে তিনি অফিসটি তালাবদ্ধ দেখতে পান।
সরকারি নির্ধারিত সময়ের আগেই তিনি নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওই অফিসে উপস্থিত হন।
সে সময় কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিসে ছিলেন না।
অফিস কক্ষও বন্ধ অবস্থায় ছিল।
প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন প্রতিমন্ত্রী।
পরে একজন কর্মচারী এসে তালা খুললে তিনি অফিসে প্রবেশ করেন।
প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর সকাল ১০টার পর কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন।