ইউএস-বাংলা এয়ারলাইন্স বিজনেস অ্যানালিস্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে।
অনলাইনে আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত।
আবেদন করতে হলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সাইন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বিজনেস প্রসেস ম্যাপিং এবং রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতা চাওয়া হয়েছে।
১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও সপ্তাহে দুইদিন ছুটি, দুপুরের খাবার, ইনক্রিমেন্ট, দুইটি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা এবং বিনামূল্যে বিমান টিকিট সুবিধা পাবেন।
গত ৫ মে থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন লিংকঃ এখানে ক্লিক করুন।