ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা নির্বাচন বলে দাবি করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ ও তথ্য সামনে আসায় প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
তার মতে, ওই বক্তব্য নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়।
নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।
মামুনুল হক বলেন, গণভোটে পাওয়া জনমতের বাস্তবায়নে সরকার অনীহা দেখাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিষয়টি আদালতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ঘোষণা দেন তিনি।
সভায় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।