১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আগামী ৩০ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
তদন্তে বেনজীরের মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ টাকার তথ্য।
ব্যয় বাদে তার নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকার কিছু বেশি।
অভিযোগ অনুযায়ী তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন।