ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামির জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ।
রোববার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এ বিষয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)।
কলকাতা পুলিশ উপ-হাইকমিশনকে গ্রেপ্তারের তথ্য জানায়।
ভারতীয় গণমাধ্যম তাদের শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছে।
৭ ও ৮ মার্চ রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ভারতের বিশেষ টাস্কফোর্স।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগ আনা হয়েছে।
রোববার স্থানীয় আদালতে হাজির করলে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।
ঢাকায় আইজিপি আলী হোসেন ফকির জানান, দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।
গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হয়ে পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান বিন হাদি।