লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

তারেক রহমানের নির্বাচনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি "ফ্যামিলি কার্ডের" যাত্রা শুরু!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ণ
তারেক রহমানের নির্বাচনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি "ফ্যামিলি কার্ডের" যাত্রা শুরু!
ছবি: সংগৃতি

ঢাকা–১৭ নির্বাচনী এলাকায় নারীপ্রধান পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কড়াইল এলাকার নিম্ন আয়ের নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হয়।

সরকার জানিয়েছে, নারীর ক্ষমতায়ন ও পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই কর্মসূচি চালু করা হয়েছে।

প্রথম ধাপে কড়াইল ছাড়াও সাততলা, ভাষানটেক ও মিরপুরের কয়েকটি এলাকায় কার্ড বিতরণ করা হচ্ছে।

কার্ড পেতে আবেদনকারীদের নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও পরিবারের তথ্য যাচাই করা হয়েছে।

প্রাথমিকভাবে ১৩ জেলার সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু হয়েছে।

মোট ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়।

যাচাই শেষে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে সুবিধাভোগী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

সরকার জানিয়েছে, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা পর্যালোচনা করে ভবিষ্যতে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হতে পারে।

ট্যাগ: জাতীয়