শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক জি সুন সং-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।
তিনি শিক্ষা খাতে এশীয় উন্নয়ন ব্যাংকের চলমান সহায়তার প্রশংসা করেন।
ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের চলমান ও সম্ভাব্য সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
শিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়।
এছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
উভয় পক্ষ শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেন।