যাকাত সংগ্রহ ও বণ্টন ব্যবস্থা উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছেন শায়খ আহমাদুল্লাহ।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠকে যাকাতকে দারিদ্র্য বিমোচনের কার্যকর উপায় হিসেবে ব্যবহারের বিষয়টি আলোচনা হয়।
বৈঠকে বলা হয়, যাকাতের অর্থ খণ্ডভাবে বণ্টনের বদলে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করলে দীর্ঘমেয়াদে দারিদ্র্য কমানো সম্ভব।
শায়খ আহমাদুল্লাহ জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন এক বছরে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২১০০ তরুণকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
প্রশিক্ষণপ্রাপ্ত এসব ব্যক্তি বছরে প্রায় ৪২ কোটি টাকা আয় করছে বলে তিনি জানান।
বৈঠকে আন্তর্জাতিক যাকাত তহবিল ব্যবহারের সম্ভাবনাও আলোচনা হয়।
ওআইসি ভুক্ত দেশগুলোতে বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলার যাকাত সংগ্রহ হয় বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশে এই তহবিল আনার জন্য নীতিমালা ও বৈধ কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
বৈঠকের পর যাকাত ব্যবস্থাপনা উন্নয়নে ৫ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই কমিটি যাকাত ব্যবস্থার উন্নয়ন বিষয়ে সুপারিশ করবে।