লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ণ
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী!
প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধনে তিনি এ কথা বলেন। তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য আর্থিক সহায়তা ও কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

নারীপ্রধান দরিদ্র পরিবারগুলোর জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে সারা দেশে প্রায় চার কোটি পরিবার এই সুবিধা পাবে বলে জানান তিনি।

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচিও শুরু করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানি কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হয়েছে।

সরকার প্রতিটি নাগরিকের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।

ট্যাগ: জাতীয়