লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের টাকা নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ | ১০:৩৬ অপরাহ্ণ
ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের টাকা নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ!
ছবি: সংগ্রহীত

কেনাকাটার পর শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এই নোটিশ পাঠান।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং পণ্য কেনার পর শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে।

আইনজীবীর দাবি, এ ধরনের অর্থ আদায় দেশের বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিভিন্ন শো-রুমে ক্রেতাদের ব্যাগের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অনেক ক্রেতা ব্যাগ না পেয়ে হাতে করে পণ্য বহন করছেন বলেও উল্লেখ করা হয়েছে।

নোটিশে ১৫ দিনের মধ্যে এই কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ: জাতীয়