ত্রয়োদশ জাতীয় সংসদে কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার দায়িত্ব কে পালন করবেন, তা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া, মির্জা ফখরুল ইসলাম অনুপস্থিত থাকলে তার দায়িত্ব নেবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুপস্থিত থাকলে বিকল্প মন্ত্রী দায়িত্ব নেবেন, বিশেষ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীও দায়িত্ব পালন করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী অনুপস্থিত থাকলে সংসদের প্রশ্নোত্তর, বিল ও অন্যান্য কার্যক্রম নির্ধারিত বিকল্প মন্ত্রী সম্পন্ন করবেন।
সংসদের কার্যক্রম সচল রাখতে এই ব্যবস্থা কার্যকর থাকবে।