হাজারীবাগে
দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় ঘাতককে গ্রেফতার করেছে হাজারীবাগ
থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার
সকালে কলাবাগান থানার কাঁঠাল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত ছাত্রীর
নাম শাহরিয়ার শারমিন বিন্তি (১৪)। বিন্তির হত্যাকারী গ্রেফতারকৃত তরুণের নাম সিয়াম
ওরফে ইমন (১৯)।
গ্রেফতারের
সময় ইমনের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং হত্যাকাণ্ডটির সময় পরিহিত
ভিকটিমের রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।