দুটি ট্রাক
ও একটি নসিমন গাড়ি থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ক্ষতিকর জেলি, পুশকৃত ১৬৪ কেজি
বাগদা চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় মানবদেহে
ক্ষতিকর অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ বাজারজাত করার দায়ে অভিযুক্ত মৎস্য ব্যবসায়ীকে ৪৩
হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ৩৩
বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এসব চিংড়ি মাছ
জব্দ করা হয়।