চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনে ‘পাম্পে তেল নেই’ ব্যানার ঝুলিয়ে তেল বিক্রি বন্ধ রাখা হয়।
বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় বড়দাদপুর এলাকার একটি পাম্পে।
অভিযানে দেখা যায়, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে।
তেল থাকার পরও বিক্রি না করায় পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।
এ ঘটনায় পেট্রোল পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
অভিযানে স্থানীয় চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।