১৩৩টি অধ্যাদেশ আপাতত বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিশেষ কমিটির পর্যালোচনার পর এসব আইন নতুনভাবে যাচাই-বাছাই করে বিল আকারে সংসদে তোলা হবে।
আইনমন্ত্রী বলেন, কোনো আইনই সরাসরি বাতিল না করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে গণভোট অধ্যাদেশ ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আইনগুলো বিল আকারে আইন মন্ত্রণালয়ে পাঠাবে।
ভেটিং শেষে সেগুলো সংসদে উপস্থাপন করা হবে এবং সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
যেসব বিল পাস হবে না, সেগুলো তামাদি হয়ে যাবে।
পুরো প্রক্রিয়া ৩০ দিনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।