লোগো
তাজা খবর
রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড | রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি | শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক রহমান | শেখ পরিবারের সবাই নিরাপদে দেশের বাইরে, কারাগারে দলের বহু নেতা | কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নির্দেশ। | এআই দিয়ে কীভাবে আয় করা যায়! | সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা | নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিতর্ক, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া খায়রুল বাসারের! | যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন | গাজী নজরুল ইসলামের নতুন ভিডিও ঘিরে ফের আলোচনা, নারীর পরিচয় নিশ্চিত নয় | ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, সামনে কী? | সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার! | শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড |

গালফ দেশগুলোতে হামলা না করতে ইরানকে আহ্বান জানাল হামাস!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ | ০৪:৪৫ অপরাহ্ণ
গালফ দেশগুলোতে হামলা না করতে ইরানকে আহ্বান জানাল হামাস!
ছবি: সংগৃহীত

গালফ বা উপসাগরীয় দেশগুলোতে হামলা না করতে ইরানকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানায়।

হামাস বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলমান সংঘাত বন্ধ করা এবং আঞ্চলিক সম্পর্ক বজায় রাখা।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর মধ্যে কাতারসহ কয়েকটি গালফ দেশ মধ্যস্থতা, কূটনীতি ও মানবিক সহায়তার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর কয়েকটি গালফ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

হামাস দীর্ঘদিন ধরে ইরানের আর্থিক ও সামরিক সহায়তা পেয়ে আসছে এবং তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ হিসেবে বিবেচিত।

এদিকে গাজায় ২০২৫ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার অভিযোগ উঠেছে।